রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে তল্লাশি চালিয়ে  মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহারসহ জামায়াত ও শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে ডিআইটি প্রজেক্টর ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত স্কুলটিতে এই অভিযান চালানো হয়।

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন বলে বাড্ডা থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন বলেও অপর এক সূত্রে জানা যায়।

আটককৃতদের মধ্যে বাড্ডা থানা জামায়াতের আমির আমির ফখরুদ্দীন কেফায়াতুল্লাহসহ ১২জন পুরুষ এবং শামসুন্নাহার নিজামীসহ ৫জন নারী রয়েছে বলেও জানিয়েছে পুলিশ

বাড্ডা থানার ওসি এম এ জলিল সাংবাদিকদের জানান, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।

এমবি