২০ দলের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সারাদেশে গণ গ্রেফতারের প্রতিবাদে ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল করেছে শিবির মহানগরী দক্ষিণ।
রোববার সকাল ৭ টায় যাত্রাবাড়ীর শনির আখরায় মিছিলটি বের হয়। শিবিরের কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক শাহীন আহমেদ খানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এদিকে, সকাল পৌনে ৮ টায় মালিবাগে শহীদি মসজিদের সামনে মিছিল করেছে রমনা থানা জামায়াত। রমনা থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার ও শিবির নেতা সাইয়েদ মুহাম্মদ জুবায়ের প্রমুখ।
এছাড়াও মগবাজার, ওয়্যারলেছ, নয়াটোলা, মধুবাগসহ বেশ কয়েক জায়গায় পিকেটিং করে জামায়াত কর্মীরা।
ইআর





