নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবিতে দেশব্যাপী জনসংযোগের অংশ হিসেবে নাটোর জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় যোগ দিতে নাটোরের পথে রওনা হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়া রাজধানীর গুলশান থেকে সড়ক পথে নাটোরজনসভার উদ্দেশ্যে রওনা হন।গুলশান-আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাল-চন্দ্রার মোড়- বঙ্গবন্ধু সেতু হয়ে তিনি নাটোর যাবেন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউজে বিশ্রাম নিবেন খালেদা জিয়া।

নাটোরে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে নাটোর নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের এই জনসভা অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, নাটোরের এই জনসভা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তিতে তারিখ পরিবর্তন করে ১ নভেম্বর করা হয়।

এমএইচ, জেএ