বিএনপি মনেপ্রাণে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে না, তারা প্রকৃত জাতীয়তাবাদী হতে পারে না।

বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের মহানগর উত্তরের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবুল বলেন, লতিফ সিদ্দিকী ইসলামকে অবমাননা করেছেন। অথচ তার বিরুদ্ধে বিএনপি কোনো বক্তব্য রাখেনি। আমরা তার গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছি। সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে।

মহানগর উত্তরের সভাপতি এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন বাবুল, দেওয়ান আলী, নুরুল ইসলাম নুরু, সুলতান আহমেদ সেলিম, আনিসুর রহমান খোকন, ইব্রাহিম খান, জাকির হোসেন জিকু প্রমুখ।

সভায়, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়।

জেএ