ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টুর নেতৃত্বে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এ বৈঠক শুরু হয়।
এতে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন, সাবেক পরিচালক নুকল ওয়াহেদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন, জালাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





