বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, চট্টগ্রাম থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এবার এই চট্টগ্রাম থেকে অবৈধ সরকারের বিদায়ের আন্দোলন শুরু হবে।
শানিবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এই থেকে উত্তরণ একমাত্র নতুনদের নেতৃত্বেই পারে। এজন্য দেশের প্রতিটি অঙ্গ সংঘঠনকে শক্তিশালি করা হচ্ছে । এই অবৈধ সরকারকে বিদায় করা ছাড়া দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না।
আইন শৃঙ্খলাবাহিনীর প্রতি হুশিয়ারি উচ্চরণ করে তিনি বলেন, আপনার যেভাবে আমার দলের নেতাকর্মীদের হত্যা গুম করছেন এর জন্য একদিন আপনাদের জবাব দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ আল নোমান, মিজানুর রহমান মিনু, মো: নাসির উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, গোলাম আকবর খন্দকার সহ কেন্দ্রী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলা শাখা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সহ-সভাপতি মহীউদ্দিন আহমেদ, ইসহাক কাদের চৌধুরী, অধ্যাপক ইউনুস, এসএম ফজলুল হক, অধ্যাপক কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন, সেকান্দার চৌধুরী, নূর মোহাম্মদ, অধ্যাপক জসিম চৌধুরী, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, সহকারী সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী; যুবদলের সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু, ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার সেলিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরুল আলম নুরুসহ বিএনপি ও এর অঙ্গসংঠনের শতাধিক নেতা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
চট্টগ্রাম থেকেই অবৈধ সরকার বিদায়ের আন্দোলন: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, চট্টগ্রাম থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এবার এই চট্টগ্রাম থেকে অবৈধ সরকারের বিদায়ের আন্দোলন শুরু হবে। শানিবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি





