স্বাধীনতার এত বছর পর এখন নতুন করে মুক্তিযোদ্ধার সনদ চাওয়া লজ্জার বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠিতে এক কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, “আজকে যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তাদের প্রভুরা বসে নেই। নানান রকমের ষড়যন্ত্র হচ্ছে। এই দেশকে ধ্বংসের দিকে নেয়ার চেষ্টা করছে একটি মহল।” মুক্তিযোদ্ধাদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, “আপনারা ৪৪ বছর পরে আসেন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে, এটা লজ্জার বিষয়।”
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ এমএ বায়েজিদ।
এমএ





