জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে বসছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবের সঙ্গে খালেদা জিয়া চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

বিএনপির গুলশান কার্যালয়ের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের আমন্ত্রণে শনিবার দুপুরে দু'দিনের সফরে শিনজো আবে ঢাকায় আসছেন।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর