বিদ্যুৎখাতে সীমাহীন দুর্নীতি, কুইক রেন্টাল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৬ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বামমোর্চা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি শেষে দুপুর ২ টায় বামমোর্চার সমন্বয়কারী অধ্যাপক আব্দুস সাত্তার এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, সরকার নিজেদের সীমাহীন দুর্নীতি আড়াল ও নতুনভাবে কমিশন বাণিজ্য করতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সীমাহীন দুর্নীতির দায় জনগণ আর নেবে না।
তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগন মানবে না। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৬ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন কীভাবে হয়েছে, সরকার কীভাবে ক্ষমতায় এসেছে তা কারও অজানা নয়। ক্ষমতায় এসেই সরকার মার্কিন-ভারতের স্বার্থে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিএনপি-জামায়াত আন্দোলন করতে ব্যর্থ হয়েছে দেখে ভাববেন না, জনগণ আন্দোলনে নামবে না। বিদ্যুতের দাম বাড়ালে এমন আন্দোলন শুরু হবে যে, আপনাদের তখতে-তাউস থাকবে না।
ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি)// এসআর
রাজনীতি
জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে বামমোর্চা
বিদ্যুৎখাতে সীমাহীন দুর্নীতি, কুইক রেন্টাল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৬ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বামমোর্চা।





