বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে বিজয় র‌্যালি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগি এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সমানে থেকে বিকাল সোয়া ৪টায় র‌্যালিটি শুরু হয়।

সেখান থেকে শাগবাগ, কাটাবন, সায়েন্স ল্যাবলেটরি মোড় ও কলাবাগান হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

বিজয় র‌্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্চাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও র‌্যালিতে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এমআর/ইআর