গত বছরের ৫ মে শাপলা চত্বরে আল্লাহ ও রাসূল (স.) অবমাননাকারী নাস্তিক-মুরতাদদের শাস্তির বিধান প্রণয়নের দাবিতে হেফাজত ইসলাম আয়োজিত মহাসমাবেশে রাষ্ট্রীয় গণহত্যায় শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থ্যতা কামনা করে আগামী ৫ মে হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় ময়দানে এক ইসলামী মহাসম্মেলন ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত সম্মেলন ও দোয়া-মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর চেয়ারম্যান, আল্লামা শাহ আহমদ শফী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস হযরত আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী। সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
উক্ত ইসলামী মহাসম্মেলন ও দোয়া-মাহফিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা শুক্রবার সকাল ১০টায় আল আমানাহ্ ফাউন্ডেশন মিলনায়তনে হেফাজতের নায়েবে আমির আল্লামা হাফেজ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিস, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা জাহাঙ্গীর মেহেদী, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা জোনায়েদ বিন ইয়াহিয়া, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
৫ মে হেফাজতের দোয়া মাহফিল
গত বছরের ৫ মে শাপলা চত্বরে আল্লাহ ও রাসূল (স.) অবমাননাকারী নাস্তিক-মুরতাদদের শাস্তির বিধান প্রণয়নের দাবিতে হেফাজত ইসলাম আয়োজিত মহাসমাবেশে রাষ্ট্রীয় গণহত্যায় শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থ্যতা কামনা করে আগামী ৫ মে হাটহাজারী পার্বতী





