রাষ্ট্রশক্তির মনোভাব সাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
তিনি বলেছেন, রাষ্ট্রশক্তির উগ্র জাতীয়তাবাদী ও সাম্প্রদায়িক মনোভাব ইতিবাচক নয়। আওয়ামী লীগ ও বিএনপি দুটো দলই আদিবাসীদের অনৈক্য চায়।
সোমবার রাজধানীর আসাদগেটে ওয়াইডব্লিউসিএর মিলনায়তনে আদিবাসী ফোরামের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সন্তু লারমা এ কথা বলেন।
সন্তু লারমা বলেন, আদিবাসীরা সার্বিকভাবে নিরাপত্তাহীনতার বাস্তবতায় বসবাস করছে। ভূমিকেন্দ্রিক মামলায় আদিবাসীদের অহরহ জড়ানো হচ্ছে ।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন-প্রক্রিয়া বন্ধ হয়ে আছে, পাহাড়ে সামরিক কর্তৃত্ব এখনো বহাল আছে। আদিবাসীদের জাতিগত পরিচয় বিলুপ্ত করার একটা প্রক্রিয়া চলছে।
সন্তু লারমা আরও বলেন, নির্বাচন এলে মূলধারার রাজনৈতিক দলগুলো ভোটের জন্য আদিবাসীদের কাছে যায়, কিন্তু নির্বাচনের পর তাঁরা তাঁদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায়।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সঞ্চালনায় সভায় দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
রাষ্ট্রশক্তির মনোভাব সাম্প্রদায়িক: সন্তু লারমা
রাষ্ট্রশক্তির মনোভাব সাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেছেন, রাষ্ট্রশক্তির উগ্র জাতীয়তাবাদী ও সাম্প্রদায়িক মনোভাব ইতিবাচক নয়। আওয়ামী লীগ ও বিএনপি দুটো দলই আদিবাসীদের অনৈক্য চায়





