খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খাদ্যে ফরমালিন নিয়ন্ত্রনে সরকার জিরো টলারেন্স প্রদ্ধতি গ্রহণ করেছে। অতএব এ ব্যাপারে সরকার কাউকে ছাড় দিবে না।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আমার হেলথ.কম আয়োজিত ‘ফরমানি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, ফরমালিন নিয়ন্ত্রণে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহন করেছেন। তাই ফরমালিন ব্যবহারকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
খাদ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ফরমালিন নিয়ন্ত্রণ আইন- ২০১৪ মন্ত্রীসভায় অনুমোদন দিয়েছে। প্রশাসনের ভূমিকায় জনগনের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করেছে। আমি মনে করি এ আইন একটি অত্যন্ত কার্যকরী আইন হিসেবে কাজ করবে। এ আইন সংসদে পাশ হলে ফরমালিন নিয়ন্ত্রণ করা সহজ হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দ্বীপন মোহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইন্সটিউটের পরিচালক ড. আলেয়া মাওয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন প্রমুখ।
ঢাকা, এমআর , ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





