আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে ১৫ দিনের ব্যাপক কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে এক সংবাদ বিবৃতিতে জানা গেছে।
বিবৃতিতে জানা যায়, প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে মহানগর,শহর,জেলা,থানা ও ওয়ার্ড পর্যায়ে বর্ণাঢ্য র্যা লি বের করা হবে। রাজধানীতেও র্যা লি বের হবে। কর্মসূচির মধ্যে আরো রয়েছে আলোচনা সভা,স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দ্র ও শাখা পর্যায়ে কৃতি ছাত্র সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হবে। মেধাবী ও দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণের পাশাপাশি অনাথ ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। অমুসলিম ছাত্রদেরও সহযোগিতা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
বিবৃতিতে আরো জানা গেছে, শিবির নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ও নববর্ষের প্রকাশনা উপহার দেবেন। বিভিন্ন সামাজিক সংগঠন,ক্লাব ও সমিতিতেও প্রকাশনা সামগ্রী পৌঁছে দেয়া হবে। ক্রিড়া প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড় ও ক্রিড়া ব্যক্তিত্বদের উপহার প্রদান করা হবে।
উপরোক্ত কর্মসূচির পাশাপাশি শিবির নেতৃবৃন্দ আগামী দুই সপ্তাহে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করবেন। যুবকদের নিয়ে প্রীতিভোজেরও আয়োজন করা হবে। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা,ফ্রি ব্লাড গ্রুপিং,স্বেচ্ছা রক্তদান ও বিতর্ক প্রতিযোগিতা।
১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবির প্রতি বছর বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আসছে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করতে শিবির নেতৃবৃন্দ সরকার ও পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ// এমআর[/b]
রাজনীতি
ছাত্রশিবিরের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার
আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে ১৫ দিনের ব্যাপক কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে এক সংবাদ বিবৃতিতে জানা গেছে।





