অবরোধে নিরপরাধ সাধারণ মানুষকে টার্গেট করবেন না। শত্রুতা থাকলে মন্ত্রী-এমপিদের ওপর হামলা করুন বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি নাশকতাকারীদের উদ্দেশে বলেন, পেট্রোল বোমা ছুড়ে সাধারণ মানুষকে না মেরে রাজনীতিবিদদের ওপর হামলা করুন। নিরীহ মানুষের কোনো অপরাধ নেই। তারা কেন নাশকতার শিকার হবে।
এসএইচ





