তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মন্ত্রীসভা থেকে বাদ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। তারা বলেন, ইনু নাস্তিকদের দোসর এবং বিদেশি শক্তির এজেন্ট। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
হেফাজত নেতারা বলেন,‘হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে উদ্দেশ করে নাস্তিকদের দোসর তথ্যমন্ত্রী ইনু যে-বেয়াদবিমূলক উক্তি উচ্চারণ করেছেন তাতে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকারকে অনুরোধ করবো মন্ত্রিপরিষদ থেকে এই ধরনের জনবিচ্ছিন্ন বিদেশি শক্তির এজেন্টদের বের করে দিয়ে দেশকে সংঘাতের উস্কানি থেকে রক্ষা করুন।’
তারা বলেন,‘বর্তমান সরকারের কতিপয় মন্ত্রীর বেলাগাম বক্তব্য ও বেয়াদবিমূলক উক্তি এদেশের তৌহিদি জনতার হৃদয়ে চরমভাবে আঘাত করেছে।’
সম্প্রতি কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন,‘সুর পাল্টালেও তেঁতুল হুজুরকে ক্ষমা করা হবে না। তিনি গার্মেন্টসের নারী শ্রমিকদের নিয়ে যে মন্তব্য করেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে।’
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
রাজনীতি
ইনুকে মন্ত্রীসভা থেকে বাদ দিন: হেফাজত
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মন্ত্রীসভা থেকে বাদ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। তারা বলেন, ইনু নাস্তিকদের দোসর এবং বিদেশি শক্তির এজেন্ট। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে





