মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের নায়েবে আমির আব্দুস সোবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সোবহানের আইনজীবী শিশির মোহাম্মদ মনির বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর কারাগারে সোবহান অসুস্থতা অনুভব করায় সন্ধ্যা ৬টার দিকে তাকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারা চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রাত সোয়া ৮টায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

শিশির মোহাম্মদ মনির আরো জানান, সুবহান আকস্মিকভাবে বুকে ব্যথা অনুভব করেন । এছাড়া তার ওজন কমে যাচ্ছিল।

জেআই