ইহুদিরা অখুশি হবে তাই খালেদা নীরব বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার সকালে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন।
ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির সঙ্গে ইহুদি লবিস্টদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এরা বিএনপির পক্ষে কাজ করে। তাই বিএনপি এদের বিপক্ষে কোনো কথা বলছে না।’
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায় খালেদা জিয়া একটি নিবন্ধ লিখেছিলেন। সেই পত্রিকাটি কারা পরিচালনা করেন, আপনারা ওয়েবসাউটে খোঁজ নিলে তা জানতে পারবেন। সেই নিবন্ধ ছাপানোর জন্য খালেদা ইহুদি লবিস্ট নিয়োগ দিয়েছিলেন। এ জন্য তারা এখন নীরব।’
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





