বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল থানার উদ্যোগে মহান বিজয়  দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

থানা আমীর সৈয়দ সিরাজুল হকের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ড. মোবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মুহাম্মদ আবদুল জব্বার। আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সৎ ও দক্ষ নেতৃত্ব ছাড়া সুখী-সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ভোটার বিহীন সরকার জনগনের সামনে উন্নয়নের তোকমা দেখালেও মূলত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।

এই সরকার দেশের মানুষের  বাকস্বাধীনতা, ভোটের অধিকার, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। আজ দেশের জনগণের জানমালের নিরাপত্তা নেই, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

তিনি আরো বলেন, জামায়াত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও জাতি গঠনে অবধান রেখে চলছে। ঢাকা মহানগরী দক্ষিণ এই অগ্রযাত্রায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাগবের কাজ করে যাচ্ছে। তিনি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদেরকে শীতার্ত ও  দরিদ্র অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

এমআর