[b]ঢাকা:[/b]আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে তাকে রাজধানীর একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
সুরঞ্জিত সেনের ব্যক্তিগত সহকারী (পিএস) কামরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাতকার ছিলো। সেখানে থাকা অবস্থায় তিনি কিছুটা অসুস্থ্য বোধ করেন। পরে সেখান থেকে বাসায় আসার পর শরীর আরো খারাপ হলে তাকে রাত সাড়ে ১০টার দিকে ল্যাবএইডে ভর্তি করা।
ডা. সোহরাবুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি। তিনি জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি (সুরঞ্জিত সেন)। তার অবস্থা আশঙ্কামুক্ত হলেও আমারা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবো।
তাকে দেখতে হাসপাতালে আসেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় ইসরাফিল আলম জানান, তিনি বর্তমানে অনেকটা সুস্থ্য রয়েছেন। তবুও চিকিৎসকরা তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন।
রাজনীতি
সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা স্থিতিশীল
ঢাকা:আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে তাকে রাজধানীর একটি





