আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ঘুম থেকে উঠিয়ে গ্রেফতার করে ককটেল দিয়ে নাটক সাজানো হয়েছে। শিবিরের সাথে এসব নাশকতার কোনো সম্পর্ক নেই।
রাজধানীর যাত্রাবাড়ির শনির আখরায় ২০ দলীয় জোটের হরতালের সমর্থনৈ মিছিল শেষে এ কথা বলেছেন শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক শাহীন আহমেদ খান।
সকাল সাড়ে ৮ টায় মিছিলটি হয়। মহাখালীতে শিবিরের ৫ নেতাকর্মীকে ১৫০ ককটেল ও গান-পাউডারসহ আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে শিবিরের এই নেতা এ কথা বলেন।
এছাড়া সকাল ৮ টায় ডেমরায় শিবিরের মহানগরী দক্ষিণের সভাপতি মাইনুদ্দিন মৃধার নেতৃত্বে আরেকটি মিছিল হয়।
ইআর





