দেশের চলমান পরিস্থিতি উন্নতির জন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফোন করে সংলাপ করার জন্য আহবান জানিয়েছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সোমবার দুপুরে তার বাড়িধারার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুও খুনিদের সঙ্গে কথা বলেছিলেন। বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পর আপনি নিজেও অপরাধীদের সঙ্গে কথা বলেছিলেন। দেশের বৃহৎ স্বার্থে প্লিজ আপনি খালেদা জিয়াকে ফোন করে আলোচনায় বসেন। চলমান পরিস্থিতি উত্তরণে সংলাপের কোন বিকল্প নেই।’

জেআই