বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির (বিএনজিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আনুষ্ঠানিক মতবিনিময় হয়।

বুধবার সকাল ১০ টায় ঢাকার মোহাম্মদপুরস্থ বাবর রোডের বঙ্গবীরের নিজস্ব বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রায় আড়াই ঘন্টাব্যাপী আলোচনায় দেশের সাম্প্রতিক এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

কাদের সিদ্দিকী বিএনজিপির তরুন নেতৃত্বের মাধ্যমে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পার্টির সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক শওকত ওয়াসীফের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহ সভাপতি জয়নাল আবেদীন খান, কিরন আহমেদ,যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক কাজী মেহেদী হাসান, ছাত্র ব্রিগেডের সালেহীন সুলতান আনাস,জাকিরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সুমন ইসলাম, খন্দকার আরিফুল ইসলাম, নজিবুল্লাহ মজনু, শিমুল বিশ্বাস, লুতফর রহমান.ফয়সাল আবি ওয়াক্কাস রাকিব,আবদুল কাদের প্রমূখ।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ