তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধান একমাত্র প্রধানমন্ত্রীর হাতে। আর এ সঙ্কটের উৎস হচ্ছে গত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে মরহুম সাংবাদিক এবিএম মূসার স্মরণ সভায় ব্যারিস্টার মঈনুল হোসেন এ কথা বলেন।
সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে ও রোবায়েত ফেরদৌসের পরিচালনায় মরহুম সাংবাদিক এবিএম মূসার স্মরণ সভায় মুক্ত আলোচনায় অংশ নেন'প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর, বৈশাখী টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রওনক হোসেন, সাংবাদিক আব্দুর রহীম, গোলাম মর্তুজা প্রমুখ।
ব্যারিস্টার মঈনুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য বলেন,নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সবার সঙ্গে আলোচনায় বসলেই সংকট দ্রুত নিরসন হবে। কারণ গত ৫ জানুয়ারির নির্বাচন ছিল অপূর্ণাঙ্গ। সুতরাং প্রধানমন্ত্রীকে এটা স্মরণ রাখতে হবে। এতে লজ্জার কি আছে?
তিনি বলেন, আজ সাংবাদিক ও আইনজীবীরা নিজেদের শক্তি হারিয়ে দলীয় শক্তিতে পরিণত হয়েছে। ফলে নিজেরাই শক্তিহীন ও পুরো জাতিকে শক্তিহীন করেছেন।
তিনি বলেন, গণতন্ত্র মাঠে মারা যাচ্ছে। গণতন্ত্র রক্ষার শক্তি রাজনীতিবিদরা নন। সাংবাদিক ও আইনজীবীদের এ কাজ করতে হবে।
ব্যারিস্টার মঈনুল আরো বলেন, এখন কথা বলতে ভয় পাই। মূসা ভাই নীরব থাকেননি। এজন্য বলছি, নির্বাচন দিলে সন্ত্রাসী তৎপরতা বন্ধ হতে বাধ্য কিন্তু ক্ষমতাসীনরা নির্বাচন বাদ দিয়ে পুলিশি কায়দায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ করছেন। এই অবস্থায় সুযোগ নিচ্ছে, সুবিধাবাদীরা।
একে
-





