বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘চলমান রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
‘জার্নি’ নামের একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, অবরোধ-হরতাল রাজনৈতিক আন্দোলন নয়। রাষ্ট্রবিরোধী, জনবিরোধী আন্দোলন। এর জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন। নির্বুদ্ধিতার প্রায়শ্চিত্ত কি জ্বালাও-পোড়াও? আমি মনে করি, এর প্রায়শ্চিত্ত রাজনীতি ছেড়ে দেয়া।
সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, সন্ত্রাসীর সাথে আলোচনা করে কোনো সমাধান নয়। তাদের অন্যায় স্বীকার করতে হবে, এরপর আন্তর্জাতিক উদ্যোগে আলোচনা হতে পারে। এর আগে আমাদের পক্ষ থেকে সাড়া দেয়ার কোনো প্রশ্নই ওঠে না।
এএইচ





