এবারই প্রথমবার বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে ছাড়া ইফতার বিএনপি।

আজ (শুক্রবার) রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে সংগঠনটি।

প্রতিবছর খালেদা জিয়া ইফতারে অংশ নিলেও এবার কারাগারে থাকায় তা সম্ভব হয়নি। তবে মঞ্চে খালেদা জিয়ার আসনটি ফাঁকা রাখেন নেতারা।

ইফতারে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ সিনিয়র নেতারা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড়ের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। 

এমবি