বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'বীরউত্তম' খেতাব বাতিলের সিদ্ধান্ত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের কারাদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা।
আজ (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন।
তাদের এই বিক্ষোভ সমাবেশে কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন।
এমবি





