প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতি লড়াই করে, রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছে।
তিনি বলেন, পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যেখানে ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে। আমাদের বাংলা ভাষা এমনই ভাষা যে ভাষার জন্য সংগ্রাম-লড়াই করতে হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের ইতিহাস হচ্ছে বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের এবং অধিকার আদায়ের জন্য আন্দোলনের। আমরা আন্দোলন-সংগ্রাম করে মাতৃভাষা অর্জন করেছি।
আওয়ামী লীগের নির্বাচনী ইসতেহারের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রক্ত দিয়ে অর্জিত এই ভাষার মর্যাদা আমরা রক্ষা করব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন মন্ত্রী, শিক্ষাবিদ, পেশাজীবী, সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা
[b]ঢাকা, ২১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ // এআর
[/b]
রাজনীতি
বাঙালি জাতি রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা রেখেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতি লড়াই করে, রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছে। তিনি বলেন, পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যেখানে ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে। আমাদের বাংলা ভাষা এমনই ভাষা যে ভাষার জন্য সংগ্রাম-লড়াই করতে হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের ইতিহাস হচ্ছে বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের এবং অধিকার আদায়ের জন্য আন্দোলনের। আমরা আন্দোলন-সংগ্রাম করে মাতৃভাষা অর্জন করেছি।





