বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীর চেয়ারম্যান হত্যাকান্ডের ঘটনা পরিকল্পিত উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের অভ্যন্তরীণ কোন্দলের শিকার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক। এখন সরকার এই ঘটনাকে বিরোধী দলের নেতাকর্মীদের জড়ানোর মত উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এ হত্যা কান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
বুধবার সকাল ১১ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের মত ফুলগাজী হত্যাকান্ডের রহস্য দিবালোকের মত পরিষ্কার। সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তদন্ত না করেই এ হত্যাকান্ডের দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা চালাচ্ছে সরকার। যা মূল আসামীদের আড়ালে যেতে সাহায্য করবে।[b]
ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
"ফুলগাজী হত্যাকান্ডের দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা চালাচ্ছে সরকার"
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীর চেয়ারম্যান হত্যাকান্ডের ঘটনা পরিকল্পিত উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের অভ্যন্তরীণ কোন্দলের শিকার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক।





