প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে অপরাধ প্রবণতা হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী জজদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিচার করতে গিয়ে কোন পক্ষ যাতে অবিচারের শিকার না হন, কোনভাবে অহেতুক হয়রানি বা ক্ষতিগ্রস্ত না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, বিচারপ্রার্থী জনগণের প্রতি ন্যায়বিচারের মাধ্যমে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করা বিচারকদের দায়িত্ব।
তিনি বলেন, বিচারপ্রার্থী জনগণ যাতে স্বল্প খরচে স্বল্প সময়ে ন্যায়বিচার পায় এবং আইনি প্রক্রিয়া, বিচার ব্যবস্থার জটিলতা ও মামলার দীর্ঘসূত্রিতার কারণে মানুষের মধ্যে হতাশার সৃষ্টি না হয়, সে বিষয়েও বিচারকদের সজাগ থাকতে হবে।
ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক ওসমান হায়দারও বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর [/b]
রাজনীতি
প্রকৃত অপরাধীদেরই শাস্তির বিধান করতে হবে: আইনমন্ত্রী
প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে অপরাধ প্রবণতা হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী জজদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন





