২০১২ সালের ৪ ফেব্রয়ারী ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে মধ্য রাতে বাস থেকে আইনশৃঙ্খলা বাহীনি কতৃক গ্রেপ্তারকৃত ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্র শিবির নেতা ওয়ালীওল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধানের দাবীতে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, ব্যক্তিগত কাজ শেষে ঢাকা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে মধ্য রাতে গাড়ি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামী ষ্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র, ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক মো. ওয়ালীউল্লাহ এবং ফিকাহ বিভাগের মেধাবী ছাত্র, শাখা সাংস্কৃতিক সম্পাদক আল মুকাদ্দাসকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি।


কিন্তু দ্বীর্ঘ তিন বছর হয়ে গেলেও আজ পর্যন্ত তাদের গ্রেপ্তারের স্বীকার করেনি আইনশৃঙ্খলা বাহীনি। শত অনুরোধের পরও তাদের কোন সন্ধান দেয়নি প্রশাসন। তাদের মা-বাবা আজও সন্তানদের ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছে। সহকপাঠিরা তাদের ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছে। এমনি ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারের পর বহু ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি। একটি স্বাধীন সার্বভৌম দেশের মেধাবী ছাত্ররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এমন ভাবে গুম হয়ে যাবে তা কল্পনাও করা যায়না।


নেতৃবৃন্দ বলেন, অন্য সবার মত ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাসও এদেশের সন্তান। সাংবিধানিক ভাবে তাদের ন্যায় বিচার পাবার অধিকার আছে। কিন্তু দুঃখের বিষয় হল আইনের ধারক বাহকরাই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই মেধাবী ছাত্রকে গুম করে রেখেছে। কোন সভ্য সমাজে এমন লোমহর্ষক আচরণ চিন্তা করা যায়না। এত কিছুর পরও আমরা আশাবাদী হতে চাই।


আমরা বিশ্বাস করি ওয়ালীওল্লাহ ও আল মুকাদ্দাস আইনশৃঙ্খলা বাহীনির কাছেই নিরাপদে আছে। অবিলম্বে তাদের সন্ধান দিতে হবে। অন্যথায় দেশের মানুষ আইনশৃঙ্খলা বাহীনি থেকে আস্থা উঠিয়ে তাদের ঘাতক বাহীনি রুপে চিহ্নিত করবে। ছাত্রসমাজ ধৈর্য্যরে সাথে তাদের জন্য যে অপেক্ষার প্রহর গুনছে তার ইতি টানবে। এই মেধাবী দুই ছাত্রকে ফিরে পেতে ছাত্রসমাজ প্রয়োজনে প্রতিটি ক্যাম্পাসসহ সারাদেশে অপ্রতিরোধ্য দূর্বার গণআন্দোলনের কঠিন সিদ্ধান্ত নিবে।



নেতৃবৃন্দ এই অমানবিকতার অবসান ঘটিয়ে ওয়ালীউল্লাহ, আল মুকাদ্দাস সহ গুম হওয়া সকল ছাত্রের সন্ধান ও মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি


আরএম

 


আটক ছাত্রদের সন্ধ্যান না দিলে দূর্বার গণআন্দোলন : শিবির


৫ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ৭:০৫
 

২০১২ সালের ৪ ফেব্রয়ারী ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে মধ্য রাতে বাস থেকে আইনশৃঙ্খলা বাহীনি কতৃক গ্রেপ্তারকৃত ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্র শিবির নেতা ওয়ালীওল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধানের দাবীতে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, ব্যক্তিগত কাজ শেষে ঢাকা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে মধ্য রাতে গাড়ি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামী ষ্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র, ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক মো. ওয়ালীউল্লাহ এবং ফিকাহ বিভাগের মেধাবী ছাত্র, শাখা সাংস্কৃতিক সম্পাদক আল মুকাদ্দাসকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি। কিন্তু দ্বীর্ঘ তিন বছর হয়ে গেলেও আজ পর্যন্ত তাদের গ্রেপ্তারের স্বীকার করেনি আইনশৃঙ্খলা বাহীনি। শত অনুরোধের পরও তাদের কোন সন্ধান দেয়নি প্রশাসন। তাদের মা-বাবা আজও সন্তানদের ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছে। সহকপাঠিরা তাদের ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছে। এমনি ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারের পর বহু ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি। একটি স্বাধীন সার্বভৌম দেশের মেধাবী ছাত্ররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এমন ভাবে গুম হয়ে যাবে তা কল্পনাও করা যায়না।

 

নেতৃবৃন্দ বলেন, অন্য সবার মত ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাসও এদেশের সন্তান। সাংবিধানিক ভাবে তাদের ন্যায় বিচার পাবার অধিকার আছে। কিন্তু দুঃখের বিষয় হল আইনের ধারক বাহকরাই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই মেধাবী ছাত্রকে গুম করে রেখেছে। কোন সভ্য সমাজে এমন লোমহর্ষক আচরণ চিন্তা করা যায়না। এত কিছুর পরও আমরা আশাবাদী হতে চাই। আমরা বিশ্বাস করি ওয়ালীওল্লাহ ও আল মুকাদ্দাস আইনশৃঙ্খলা বাহীনির কাছেই নিরাপদে আছে। অবিলম্বে তাদের সন্ধান দিতে হবে। অন্যথায় দেশের মানুষ আইনশৃঙ্খলা বাহীনি থেকে আস্থা উঠিয়ে তাদের ঘাতক বাহীনি রুপে চিহ্নিত করবে। ছাত্রসমাজ ধৈর্য্যরে সাথে তাদের জন্য যে অপেক্ষার প্রহর গুনছে তার ইতি টানবে। এই মেধাবী দুই ছাত্রকে ফিরে পেতে ছাত্রসমাজ প্রয়োজনে প্রতিটি ক্যাম্পাসসহ সারাদেশে অপ্রতিরোধ্য দূর্বার গণআন্দোলনের কঠিন সিদ্ধান্ত নিবে।     

 

নেতৃবৃন্দ এই অমানবিকতার অবসান ঘটিয়ে ওয়ালীউল্লাহ, আল মুকাদ্দাস সহ গুম হওয়া সকল ছাত্রের সন্ধান ও মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

- See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=MTA2ODQz&s=MTc=#sthash.1fO6pw1F.dpuf