বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে আনা হয়েছে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ।
মঙ্গলবার বেলা দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ্যাম্বুলেন্সে সেখানে আনা হয়।
কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী অপেক্ষায় আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলের লাশ দেখার জন্য।
সবাইকে দেখানো শেষে বায়তুল মোকাররমে নেয়া হবে। সেখানে বাদ আসর তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে।
এমএইচ/ এআর





