আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট একটি ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলেছে।

আজ (২৬ ডিসেম্বর) বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঐক্যফ্রন্ট।

ভেরিফায়েড এই ওয়েবসাইট ও ফেসবুক পেজে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক প্রচারণাও চালাবে জাতীয় ঐক্যফ্রন্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের নামে আরও অনেক ফেসবুক পেজ থাকলেও সেগুলো ঐক্যফ্রন্টের সাথে যুক্ত নয়। তাই অফিসিয়াল ফেসবুক পেজে দলটির সব নেতাকর্মীকে সংযুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

অফিসিয়াল ফেইসবুক পেজ :https://www.facebook.com/jatiyaoikya

অফিসিয়াল ওয়েবসাইট : https://jatiyaoikyafront.org

এমবি