রোববার (৭ মে) বিকাল ৪ টায় জোটের শরিক বিপ্লবী ওয়ার্কাস পার্টির সেগুন বাগিচার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, গণতন্ত্র মঞ্চের বিশেষ সভা আহ্বান করা হয়েছে। রোববার বিকাল ৪ টায় সেগুন বাগিচার তোপখানা রোডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অফিসে এ সভা অনুষ্ঠিত হবে।
গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের সাতটি রাজনৈতিক দল নিয়ে গঠিত একটি রাজনৈতিক জোট। মঞ্চের দলগুলো হলো— জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
এনএইচ





