দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেতা খালেদা জিয়া।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রবিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বিএনপির নতুন স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি প্রধান।

এমএনজে