বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কোনভাবেই জনগণের প্রতিনিধিত্ব করে না। গণমাধ্যমের কন্ঠরোধ করে পৃথিবীর কোন স্বৈরশাসক তার শাসনকে চীরস্থায়ী করতে পারে নাই বর্তমান সরকারও পারবে না।
আজ শনিবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘আমারদেশ বন্ধ ও মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ২ বছর পূর্তি’-তে আমার দেশ খুলে দেয়া ও মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বরেন।
গোলাম মোস্তফা বলেন, শুধুমাত্র রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ফ্যাসীবাদী পথে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পরিনাম কখনো ভাল হয় না।
তিনি বলেন, ফ্যাসীবাদী শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে আওয়ামী সরকার সাহসী কলম সৈনিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে কারাগারে রেখেছে আর বন্ধ করে দিয়েছে দেশবাসীর মনের কথা বলার দৈনিক আমার দেশ পত্রিকা। কলম সৈনিকদের গ্রেফতার আর গণমাধ্যমের কন্ঠরোধ করার পরিণতি কখনো শুভ হয় না।
ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোড়ল আমজাদ হোসেন, সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনছার রহমান শিকদার, মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ শামিম ভুইয়া, তোফাজ্জল হোসেন ভানু, বিল্লাল হোসেন, আবুল কালাম, জিল্লুর রহমান পলাশ, মোঃ মশিউর রহমান, আবদুল্লাহ আল-মাসুম প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সাহসী কলম সৈনিক মাহমুদুর রহমানের মুক্তি এবং গণতন্ত্রের স্বার্থে দৈনিক আমারদেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ সকল গণমাধ্যম নিঃশর্ত চালু করার ব্যবস্থা গ্রহণ করুন। দম্ভ ও ঔদ্ধত্য পরিহার করে গণতন্ত্রকে বাঁধাহীনভাবে চলতে দিন।
তিনি বলেন, প্রতিবাদ ও সরকার পরিবর্তনের স্বাভাবিক গণতান্ত্রিক পথ রুদ্ধ করার পরিনতি কখনো শুভ হয় না ইতিহাস তা প্রমান করে।
সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেন, গণমাধ্যমের উপর নগ্নহামলা, প্রতিহিংসা আর দুর্নীতি-দুবৃর্ত্তায়নের রাজনীতির কারনে বার বার গণতন্ত্র হোচট খেয়েছে। সরকারের একগুয়েমীর কারণে এবারও যদি গণতন্ত্র হোচট খায় তাহলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।
এমকে





