বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বাসে আগুন দেওয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি মামলায় জামিন পান শাহজাহান ওমর। পরে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এমএইচ