দশম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবারদুপুরে জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান জুয়েল ইসিতে এসেনির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেন।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় হয়েছে ২ কোটি টাকা।
এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা না দেয়ায় জাতীয় পার্টিকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। 
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনে ফলাফল প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকেব্যয়ের হিসাব জমা দিতে হয়। সে সময়ের মধ্যে হিসাব জমা না দেওয়ায় আরো ১ মাসের সময় দিয়ে সতর্ক করে দলটিকে চিঠি দেয় ইসি।
সে সময়ের মধ্যেও জাতীয় পার্টি হিসাব জমা দেয়নি। পরে ইসি আবারো সতর্ক করে ১মাসের সময় দিয়ে চিঠি দিলে আজ (মঙ্গলবার) জাতীয় পার্টির পক্ষ থেকেনির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়া হয়।

ঢাকা, এএম, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ