চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বুধবার বিকাল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৮ এপ্রিল চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।