তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চে বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন,লংমার্চে বাধা এলে তার দায় সরকারকেই নিতে হবে।
শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের আশেপাশে দোকান এবং পথচারীদের মধ্যে লিফলেট বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।
এম কে আনোয়ার বলেন,‘আমরা ন্যায্য পানির হিস্যার দাবিতে লংমার্চ করছি। বিশাল জনগোষ্ঠীর জন্য আমাদের এই আন্দোলন। ভারত আমাদের পানি দিচ্ছে না।’
সরকারের পদত্যাগ দাবি করে অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।
এময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,এমএইচ,১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]