শনিবার দেশব্যাপী পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিলের অনুমতি পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি (মিডিয়া) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে ২০ দলকে পুলিশের পক্ষ থেকে মিছিলের অনুমতি দেয়া হয়েছে।
গত ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে মিছিলের অনুমতির জন্য আবেদন করা হয়। ২০ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপি রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত মিছিলের অনুমতি চায়।
গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এ মিছিল কর্মসূচি পালন করবে বিরোধী জোট।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





