বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল ১৯ ডিসেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনে শহীদ তাজুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিপ্লবী কৃষক সংহতি সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কৃষি ফসলের ন্যায্যমূল্য, কৃষি উপকরণের দাম কমানো, ভূমিগ্রাসীদের কবল থেকে কৃষি জমি রক্ষা এবং আমূল কৃষি ও ভূমি সংস্কারের দাবি নিয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রধান অতিথি হিসেবে এবং সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক-খেতমজুর সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন।

জেডআই