জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ত্রান বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন স্থানে লক্ষ লক্ষ মানুষ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের এই কষ্ট লাঘবের মূল দায়িত্ব সরকারের। কিন্তু সরকার যথাযথ দায়িত্ব পালন না করায় দূর্গত মানুষের কষ্ট আরও প্রকট হচ্ছে। ছাত্রশিবির শুধু আহবান করেই বসে থাকেনি। কেন্দ্রীয় ভাবে বন্যার্তদের সহায়তার জন্য মনিটরিং সেল গঠন করে বন্যার্তদের সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।

অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের মত এবারও বন্যার্তদের সহায়তা করে যাচ্ছে। কোন ব্যক্তি বা দলের সন্তুষ্টি নয় বরং ধর্মীয় এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই ছাত্রশিবির সাধ্য অনুযায়ী দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা মনে করি, যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী এগিয়ে আসলে অল্প সময়েই বন্যায় দূর্গত মানুষের কষ্ট লাগব করা সম্ভব।

জামালপুর জেলা:

বন্যা দূর্গতদের মাছে ত্রাণ সামগ্রী বিতরণ করে ছাত্রশিবির জামালপুর জেলা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক আনিসুর রহমান বিশ্বাস। জামালপুরের ইসলামপুর উপজেলার বন্যাদুর্গত পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বগুড়া জেলা পূর্ব:

কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক শাহ আলমের নেতৃত্বে ছাত্রশিবির বগুড়া জেলা পূর্বের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়। এতে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রংপুর মহানগরী:

বন্যার্তদের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। শাখা সভাপতির নেতৃত্বে এসময় শতাধিক পরিবারের মাঝে ত্রান ও অর্থ বিতরণ করা হয়।

লালমনিরহাট জেলা:

জেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে ছাত্রশিবির লালমনিরহাট জেলা। এতে শাখার সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

বগুড়া জেলা দক্ষিণ:

বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করে ছাত্রশিবির বগুড়া জেলা দক্ষিণ শাখা। এ সময় বিভিন্ন স্থানে শতাধিক পরিবারের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়।

এমবি