এসএন সিরাজী (রবিন)’কে সভাপতি ও মো. শহিদুল ইসলাম (হাসান)’কে সাধারণ সম্পাদক করে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশীদের এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।

শিউলের কনকাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এস এন সিরাজী (রবিন)।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর