বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বালাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর যাকাত আনতে গিয়ে ২৭ জন নিহত হয়েছেন তা খুবই দুঃখজনক। এই যদি হয় নিম্ন মধ্যম আয়ের দেশের পরিণতি তাহলে আমরা স্বল্পোন্নত দেশে থাকতে চাই।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের কাছে জড়িতদের শাস্তির দাবি জানান।

শনিবার রাজধানীর মেরিয়ট কনভেনশন সেন্টারে ডক্টরস এ্যাসোশিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোট হাসপাতাল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে ট্রাইবুনালে বিচারের মাধ্যমে আগামী নির্বাচনে অযোগ্য করতে চাইছে। কিন্তু সরকারের এই অশুভ চক্রান্তের ফল শুভ হবে না।

তিনি সরকারের প্রতি অভিযোগ করে বলেন, বিএনপির সিনিয়র নেতাদের মুক্তি নিয়ে সরকার গরিমশি করছেন।

ঈদের আগে মির্জা ফকরুলসহ সকল বিএনপি নেতাদের মুক্তির দাবি জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড্যাব সভাপতি ডা: এ কে এম আজিজুল হক, মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন ও আয়োজক সংঘটক ড. মেহেদি হাসান প্রমূখ।

এমএইচ/এমকে