বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে এসএসসি পরীক্ষার্থী রিফাত আব্দুল্লাহ খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় নতুন করে রিমান্ডে নেয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
বুধবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল হালিম এবং সেক্রেটারী নুরুল ইসলাম বুলবুল এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার তার ঘৃণ্য প্রতিহিংশা চরিতার্থ করার হীন মানষেই মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে এসএসসি পরীক্ষার্থী রিফাত আব্দুল্লাহ খানের সঙ্গে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করে চলেছে।
অবিলম্বে রিফাতের রিমান্ড বাতিল করে তাকে মুক্তি দেয়ার দাবী জানিয়ে নেতৃদ্বয় বলেন, স্বৈরাচারী-ফ্যাসিষ্ট সরকার পতনের দাবীতে চলমান গণতান্ত্রিক আন্দোলনে মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের ভূমিকা সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
আদর্শের লড়াইয়ে পরাজিত হয়ে তাকে মানষিকভাবে আঘাত করতেই তার নিরাপরাধ সন্তানকে অন্যায়ভাবে আটক করে এখন নতুন নতুন মামলা দেয়া হচ্ছে এবং বারবার রিমান্ডে নেয়া হচ্ছে। আমরা সরকাররে এই কাপুরোষোচিত ও হিংশাত্মক কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত রিফাত আব্দুল্লাহ খান’কে মুক্তি দিয়ে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানাচ্ছি।





