জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। শহীদ বুদ্ধিজীবীদের কাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র আজও প্রতিষ্ঠিত হয়নি।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে যুক্তফ্রন্টের শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব একথা বলেন।
তিনি বলেন, বুদ্ধিজীবীদের কাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই যুক্তফ্রন্ট। রাষ্ট্র ও সমাজ আজও আমাদের বুদ্ধিজীবীদের যথাযথ সম্মান প্রদর্শন করতে পারেনি।এর আগে ফ্রন্টের শরিক নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণ সংস্কৃতি দলের সভাপতি এস.আল-মামুন প্রমুখ।
এমআর





