ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান বলেছেন, নৃশংস বর্বরতার প্রতীক ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগসহ বাতিলপন্থী ছাত্রসংগঠনগুলোর হত্যা নির্ভর রাজনীতির শিকার হয়ে সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রান্তর শিবির নেতাকর্মীদের রক্তে লাল হয়ে গিয়েছিল। বর্বরদের সেই নৃশংসতা আজও অব্যাহত আছে। কিন্তু ছাত্রশিবির দমে যায়নি। বরং তাদের স্বপ্ন পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।  

তিনি শুক্রবার রাজধানীর আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব আয়োজিত ১১ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, ১৯৮২ সালের ১১ মার্চ একদিকে নির্মম ও বর্বতার অন্য দিকে চরম ধৈর্যের নিদর্শনের দিন। সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাগত ছাত্রদের সংবর্ধনার আয়োজন করে ছাত্রশিবির। কিন্তু ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্রমৈত্রীসহ ইসলাম বিদ্বেষী কতক সংগঠন ছাত্রশিবিরের অগ্রযাত্রা রুখে দিতে একের পর ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করেও না পেরে হত্যার পথ বেছে নেয়। বিশ্ববিদ্যালয়ে অর্ধ সহস্রাধিক সন্ত্রাসীদের ভাড়া করে এনে শিবিরকর্মীদের উপর হামলা চালায়। আহত হয় অসংখ্য ছাত্রছাত্রী ও শিবির নেতাকর্মী। এঘটনায় নিহত হয়েছিল সাব্বির, আবদুল হামিদ, আইয়ুব ও আবদুল জব্বার। তাদের একেক জনের বীভৎস নির্যাতনের কথা শুনে গা শিউরে উঠে। কিন্তু অকুতভয় শিবির নেতাকর্মীরা সর্বোচ্চ সাহসিকতা ও ধৈর্য্য দিয়ে নজির বিহীন ইতিহাসের সৃষ্টি করে ছিল। নেতকর্মীরা জীবন দিয়েছিলেন কিন্তু কালেমার বাণী প্রচার ও প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় থেকে সরে আসেনি।

তিনি বলেন, সেদিন জালিমেরা ভেবে ছিল এই বর্বর হত্যাকা- চালিয়ে ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু রক্ত ঝড়িয়ে আদর্শকে দমন করা যায়না বরং আন্দোলনের ভিত্তি আরও মজবুত হয়। যার উৎকৃষ্ট উদাহরণ ছাত্রশিবিরের আজকের অবস্থান। এখনো চলছে জুলুম নির্যাতনের ষ্টিম রোলার। কিন্তু ছাত্রশিবির নেতাকর্মীরা তাদের লক্ষ্য থেকে পিছু হটেনি এবং হটবেও না। শাখা সভাপতি শরিফুল ইসলামের পরিচালনায় এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 এদিকে ১১ মার্চ উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

 ঢাকা মহানগর পশ্চিম

 শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসেন।

 ঢাকা মহানগর দক্ষিণ

 ১১ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে দোয়া পরিচালনা করেন শাখা সভাপতি সাদেক বিল্লাহ।

 রাজশাহী মহানগর

  ১১ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নিহতদের কবর যিয়ারত করে ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা সভাপতি।  

 চট্টগ্রাম মহানগর দক্ষিণ

 আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

 এতে শাখা সভাপতি আবু জাফরসহ অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 পাবনা শহর

 ১১ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রশিবির পাবনা শহর শাখা।

 এতে শাখা সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 চাঁপাইনবাবগঞ্জ জেলা

 আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

 এতে শাখা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

 রংপুর মহানগর

 দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির রংপুর মহানগর শাখা।

 শুক্রবার বিকেল ৪টায় নগরীর একটি মিলনায়তনে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 ঢাকা জেলা উত্তর

 জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখা। জেলার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন শাখা সভাপতি আব্দুল কাদের।

এসটি