বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম তাকে অন্তবর্তীকালিন জামিন দেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,বিকাল সাড়ে ৪টার দিকে মিজানুর রহমান মিনুর জামিনে মুক্তি সংক্রান্ত আদালতের আদেশ কারাগারে এসে পৌঁছায়। আইনগত প্রক্রিয়া শেষে ৬টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
ওই মামলায় গত মঙ্গলবার মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালত-২ উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন অফিসার ইন চার্জ (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় আটক ছিলেন।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
মুক্তি পেলেন মিনু
বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন





