আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৪ দল একক প্রার্থীকে সমর্থন দেবে। এক্ষেত্রে জোটনেত্রী শেখ হাসিনার সমর্থনই চূড়ান্ত বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, নির্বাচন ও সংগ্রামের মাঠে একসঙ্গে থাকবে ১৪দলীয় জোট।
নাসিম বলেন, ১৪ দল একসঙ্গে নির্বাচনের মাঠে থাকবে এবং বিএনপি-জামাতের বিরুদ্ধে লড়বে। তিনি আগামী ১ এপ্রিল গাইবান্ধায় সমাবেশ করার ঘোষণা দেন।
এমআর/ এআর





